
ক্যাডিলাকের চালক বোটাস বলেছেন, তিনি আশা করছেন বেলজিয়ান গ্রাঁ প্রির তুলনায় এ সপ্তাহের হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রিতে তাঁদের গাড়ি কিছুটা বেশি প্রতিযোগিতামূলক হবে।

“আশা করি, এ সপ্তাহে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এখন পর্যন্ত মনে হচ্ছে, এবারের হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রিতে তাপমাত্রা আগের বছরগুলোর মতো অতটা বেশি নয়। তা ছাড়া, সেখানকার বেশির ভাগ বাঁক মাঝারি ও কম গতির। এ ধরনের বাঁকেই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আমাদের ব্যবধান তুলনামূলক কম।”
“সেখানে আমরা বাছাইপর্বে ভালো ফল করতে পারব কি না জানি না, তবে হয়তো উল্লেখযোগ্য কিছু করতে পারব।”
“সত্যি বলতে, অ্যাস্টন মার্টিনের উন্নয়ন নিয়ে আমি কিছুটা উদ্বিগ্ন। কারণ, আমরা তাদের চেয়ে এগিয়ে থাকতে চাই। তারা মোনাকোয় ইতিমধ্যে এক পয়েন্ট পেয়েছে, আর আমরা এখনো কোনো পয়েন্ট পাইনি। তবে শেষ পর্যন্ত নিজেদের কাজেই আমাদের মনোযোগ দিতে হবে। অন্তত আমরাও কিছু নতুন যন্ত্রাংশ প্রস্তুত করেছি। এগুলো গাড়ির গতিতে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলে, তা আমরা দেখব।”